এবার বেশি থাকবে শীতের প্রভাব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৮, ২০২১

এবার বেশি থাকবে শীতের প্রভাব


 


সময় সংবাদ ডেস্কঃ



রাজধানী থেকে শুরু করে দেশের প্রায় সব জায়গাতেই অনুভূত হচ্ছে শীত। এরই মধ্যে দেশে মৃদু, মাঝারি ও তীব্র- এ তিন ধরনের শৈত্যপ্রবাহের প্রবণতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি নভেম্বরে কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ হতে পারে।


আবহাওয়া অফিস জানায়, চলতি বছর অস্বাভাবিক রকম শীত পড়বে না। বিগত দুই বছরের তুলনায় এবারে শীত মৌসুমের মাঝামাঝি সময়ে (শীতের মৌসুম বলতে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে বোঝায়) আগের বছরগুলোর তুলনায় শীতের প্রভাব বেশি থাকতে পারে।


এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদনদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্য স্থানে হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পরার সম্ভাবনা রয়েছে।





প্রসঙ্গত, রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে নির্ধারণ করা হয়ে থাকে।

Post Top Ad

Responsive Ads Here