খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল


 


সময় সংবাদ ডেস্কঃ



সময় সংবাদ ডেস্কঃ


রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করেন।  


মঙ্গলবার সকালে মিরপুর ১০ নম্বর আল-হেলাল হাসপাতালের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি শেওড়াপাড়া পর্যন্ত গিয়ে শেষ হয়।



বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং, ফারুক, মামুন, আসাদ, আনোয়ার, শামিম, রিপন, মহসিন, আফজাল ও সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।  

Post Top Ad

Responsive Ads Here