ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৮ জন হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৬, ২০২১

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৮ জন হাসপাতালে ভর্তি


 

নিজস্ব প্রতিবেদকঃ



ডেঙ্গুতে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরো ১৩৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ২৪ হাজার ৫১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন।

শনিবারস্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকাতে ১০৪ জন এবং ঢাকার বাইরে ৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭২০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।


এ বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৭০৩ জন রোগী। মৃত্যু হয়েছে ৯৫ জনের।

Post Top Ad

Responsive Ads Here