অগ্নিকাণ্ডে ৩টি দোতলা দোকান ঘর ভস্মিভূত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৪, ২০২১

অগ্নিকাণ্ডে ৩টি দোতলা দোকান ঘর ভস্মিভূত





 জেলা প্রতিনিধিঃ


গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি দোতলা দোকান ঘর ভস্মিভূত হয়েছে। রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ জসিম উদ্দিন ও বাজার কমিটির সাধারণ সম্পাদক রাসেল দাঁড়িয়া জানান, সকাল ৮টার দিকে বাজারের মাসুদ শেখের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মেজবা সরদারের চালের আড়ত ও অনিল বিশ্বাসের লাইব্রেরী এন্ড কসমেটিকসের দোকান পুড়ে যায়।



পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থরে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Post Top Ad

Responsive Ads Here