বিএনপি বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে সরকার তাতে বাধা দেবে না:আইনমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২০, ২০২১

বিএনপি বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে সরকার তাতে বাধা দেবে না:আইনমন্ত্রী



 


জেলা প্রতিনিধিঃ





আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকেও হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন। খুনিরা দেশকে তলাবিহীন ঝুড়ি বানানোর প্রয়াস ও চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 



খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবির ব্যাপারে আইনমন্ত্রী বলেন, বিএনপি বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে সরকার তাতে বাধা দেবে না।



তিনি আরো বলেন, একজন সাজাপ্রাপ্তকে আইনের মাধ্যমে যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে।







আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আখাউড়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, হুমায়ুন কবিরসহ উপজেলার সব ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা।

Post Top Ad

Responsive Ads Here