সময় সংবাদ ডেস্কঃ
রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারানো এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার।
তিনি বলেন, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে সড়কের বিপরীত পাশের মাইক্রোবাসের ওপর তুলে দেয়। এতে মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন। এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নেয়া হয়েছে।
