পুলিশের মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৭, ২০২১

পুলিশের মানববন্ধন


 


জেলা প্রতিনিধিঃ


 গ্রাম পুলিশের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।


সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ কর্মসূচি করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখা ব্যানার ফেস্টুন নিয়ে নিয়ে প্রায় তিন শতাধিক সদস্য অংশ গ্রহণ করে।  


এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনিচুর রহমান খানসহ অন্যান্যরা।


তাদের দাবি ৭ হাজার টাকার বেতনের অর্ধেক সরকার দিলেও বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদ থেকে ঠিকমত দেওয়া হচ্ছে না।



বর্তমান পরিস্থিতিতে এই টাকা দিয়ে সংসার চালাতে আমরা পারছি না। তাই চাকরি জাতীয়করণের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

Post Top Ad

Responsive Ads Here