১৪৪ ধারা জারি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১

১৪৪ ধারা জারি


 


জেলা প্রতিনিধিঃ



ফেনী শহরের ওয়াপদা মাঠে বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


জেলা প্রশাসক বলেন, উক্ত স্থানে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিএনপির সমাবেশ করার কথা ছিল। অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়।



পরে বুধবার (২৯ ডিসেম্বর) একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মী সমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।



উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ফেনীর ওয়াপদা মাঠে জনসমাবেশ করতে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছিল বিএনপি।

Post Top Ad

Responsive Ads Here