ভ্রমণ নিষেধাজ্ঞার সবুজ তালিকায় নেই বাংলাদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৬, ২০২১

ভ্রমণ নিষেধাজ্ঞার সবুজ তালিকায় নেই বাংলাদেশ


 

সময় সংবাদ ডেস্কঃ


সংযুক্ত আরব আমিরাত করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা ভ্রমণ বিধিনিষেধ শিথিল করে বিশ্বের ৭৩ দেশের ‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে। তবে নতুন এই হালনাগাদ দেশের তালিকায় ঠাঁই হয়নি বাংলাদেশের। শনিবার দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ ৭৩ দেশের এই ‘সবুজ তালিকা’ প্রকাশ করে।


হালনাগাদ তালিকায় থাকা সব দেশের নাগরিকদের জন্য আমিরাত ভ্রমণের শিথিল বিধিনিষেধ ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।



সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবুধাবিতে পৌঁছার পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন।

তবে আমিরাতে পৌঁছানোর পর করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। আর এই পরীক্ষা করতে হবে দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে। এছাড়া আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে।



আমিরাতের সংস্কৃতি ও পর্যটন বিভাগ বলেছে, বিশ্বের বিভিন্ন দেশের করোনাভাইরাস মহামারির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে নিয়মিত এ সবুজ তালিকা তৈরি করা হয়েছে। কঠোর এ ভ্রমণ বিধিনিষেধের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করা।


আমিরাতের সবুজ তালিকার দেশগুলো হচ্ছে- আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বুলগেরিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, কানাডা, চীন, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, গ্রিস, হংকং, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, ইতালি, জাপান, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লাটভিয়া, লেবানন, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, নেদারল্যান্ডস, নরওয়ে, ওমান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, আয়ারল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, সৌদি আরব, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, ইয়েমেন, তুরস্ক, তুর্কমেনিস্তান, ইউক্রেন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তান।

Post Top Ad

Responsive Ads Here