জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের ক্যাম্পগুলোতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শুক্রবার উখিয়া থানাধীন কুতুপালং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজার-১৪ এপিবিএন সূত্রে জানা যায়, ২০-৩০ জন রোহিঙ্গা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে এপিবিএন’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ডাকাতেরা। এ সময় আবুল আলম (৫০), মো. রফিক (২৯), আবু তাহের (২৭) ও কলিম উল্ল্যাকে (৩২) স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আটক করা হয়। অন্য ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে রাম দা ও ছোরা উদ্ধার করা হয়েছে।
