সুগন্ধা নদীতে ভেসে উঠলো আরো এক লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১

সুগন্ধা নদীতে ভেসে উঠলো আরো এক লাশ


 

জেলা প্রতিনিধিঃ



ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ঝালকাঠির বিষখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জন হলো।

আরো পড়ুন: দগ্ধ পায়েই মা-বোনকে খুঁজে বেড়াচ্ছেন রনি


জানা গেছে, সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ষষ্ঠদিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়াদের খুঁজতে বুধবার সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সুগন্ধা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় গত তিনদিনে নদী থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।


ফায়ার সার্ভিস কর্মীরা জানান, উদ্ধার হওয়া লাশের বয়স ৪৫ বছর হতে পারে। তার শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।


২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। লঞ্চটি ভাসতে ভাসতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীর তীরে আটকে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

Post Top Ad

Responsive Ads Here