চীন থেকে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার টিকা দেশে এসেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১

চীন থেকে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার টিকা দেশে এসেছে


 


সময় সংবাদ ডেস্কঃ



চীন থেকে আরো ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ করোনার টিকা দেশে এসেছে। মঙ্গলবার এ চালান ঢাকায় পৌঁছায়। ইউনিসেফ বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে আসা ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকার মধ্য দিয়ে চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা বাংলাদেশে সরবরাহ করেছে।


গত ৬ মাসে ইউনিসেফের সরবরাহ করা ১০ কোটি ডোজ টিকার মধ্যে ৫ কোটিরও বেশি টিকা সংগৃহীত হয়েছে কোভাক্স ফ্যাসিলিটির মাধ্যমে। ইউনিসেফের সরবরাহ করা এ ১০ কোটি ডোজ টিকার বাইরে বাংলাদেশ সরকার বিভিন্ন দ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যমেও বিপুল সংখ্যক টিকা দেশে এনেছে।


টিকার সর্বশেষ এ চালান ২০২২ সালের জুন মাসের মধ্যে দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে কোভিড টিকার আওতায় আনার লক্ষ্য বেগবান করবে। এরই মধ্যে চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮.৪৪ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে।


২০২১ সালের ফেব্রুয়ারি থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় বিশ্বজুড়ে কোভিড-১৯ টিকা সরবরাহে কাজ করছে ইউনিসেফ। যা বিশ্বের টিকাদানের ইতিহাসে সরবরাহজনিত সবচেয়ে বড় ও জটিল কর্মযজ্ঞ।


দেশে গণটিকাদান কর্মসূচি চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়। যা এখনো চলমান। এরই মধ্যে মঙ্গলবার থেকে দেশে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দিচ্ছে সরকার। গত ১৯ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়।

Post Top Ad

Responsive Ads Here