ওবাযদুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ
৪র্থ ধাপে রাজশাহীর ১৫ ইউনিয়নে ১০টিতে জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী। বাকি ৪টিতে বিদ্রোহী এবং ১টিতে বিএনপি প্রার্থী জয়ি হয়েছে। রবিবার কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার চারঘাট, বাঘা ও দূর্গাপুরে মোট ১৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার দুর্গাপুরে ৪টিতে আওয়ামী লীগ ও ২টিতে বিদ্রোহী, চারঘাটে ৪টিতে আওয়ামী লীগ, ০১টিতে বিদ্রোহী অপর একটিতে বিএনপি এবং বাঘার ২টিতে আওয়ামী লীগ ও ০১টিতে বিদ্রোহী প্রার্থী বিজীয় হয়েছে।
রাজশাহীর চারঘাট উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা। তিনিি জানান, ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়াও ২টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ২জন। বেসরকারী ফলাফলে তাদের বিজয়ী ঘোষনা করা হয়। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
এরা হলেন, চারঘাট সদর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) ফজলুল হক, ভায়ালক্ষিপুর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) আব্দুল মজিদ প্রামানিক, সরদহ ইউনিয়নে (নৌকা) হাসানুজ্জামান মধু, শলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) আবুল কালাম আজদ। এছাড়াও উপজেলার ইউসুফপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মাখন (ঘোড়া) এবং নিমপাড়া ইউনিয়নে বিএনপি সমর্থক মিজানুর রহমান (চশমা) স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
রাজশাহীর বাঘা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২টি ইউনিয়ন আড়ানী ও চকরাজাপুরে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোননীত প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও বাবলু দেওয়ান। অপর ০১টি ইউনিয়ন বাউসায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ তুফান। এই নির্বাচনে আড়ানী ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যার রফিকুল ইসলাম রফিক তাঁর নৌকা প্রতীকে ৪ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে তার নিকটতম অনুষ্ঠিত নির্বাচিত হয়েছে বিএনপি প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন (সতন্ত্র ) প্রার্থী আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৯২৪। অপর দিকে চকরাজাপুরে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বাবলু দেওয়ান নৌকা প্রতীকে ৪ হাজার ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ’লীগের বিদ্রোহী আজিযুল আজম আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১০১ ভোট। বাউসা ইউনিয়নে তৃমুখী লড়ায়ের এক পর্যায় ৮ হাজার ১৬৫ ভোট পেয়ে বিজিয়ী হয়েছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ তুফান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৪২৮। উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম বেসরকারী ভাবে এ ফলাফল নিশ্চিত করেছেন ।
রাজশাহীর দুর্গাপুরে ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৪ ও স্বতন্ত্র ২ প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। গতকাল রবিবার রাত ৮.৩০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী ফলাফল ঘোষনা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান। আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে ২ নং কিসমত গণকৈড় ইউনিয়নে আবুল কালাম আজাদ, ৩ নং পানানগর ইউনিয়নে নৌকার মনোনীত আজাহার আলী খাঁ, ৫নং ঝালুকা ইউনিয়নে আকতার আলী ও ৭ নং জয়নগর ইউনিয়নে মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী ১নং নওপাড়া ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম ও ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ১নং নওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল আলম ঘোড়া প্রতীকে ৯ হাজার ৮৬২ ভোট পেয়ে বেসরকারিকরণ ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৮১ ভোট। ২নং কিসমত গণকৈড় ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে ৭ হাজার ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী আকবর আলী আনারস প্রতীকে ৫ হাজার ৫৪৫ ভোট। ৩নং পানানগর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজাহার আলী নৌকা প্রতীকে ৫ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আদম আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৫২ ভোট।
৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়াজুল ইসলাম ঘোড়া প্রতীকে ৭ হাজার ৯২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আহসান হাবিব নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯১৫ ভোট। ৫নং ঝালুকা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আকতার আলী নৌকা প্রতীকে ৭ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের মোজাহার আলী মন্ডল পেয়েছেন ৫ হাজার ২২৮ ভোট। ৭নং জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান নৌকা প্রতীকে ১০ হাজার ৭২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী শমসের আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৬৮ ভোট।
