লঞ্চের অগ্নিকাণ্ড দেখতে এসে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৫, ২০২১

লঞ্চের অগ্নিকাণ্ড দেখতে এসে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

 



জেলা প্রতিনিধিঃ



লঞ্চের অগ্নিকাণ্ড দেখতে আসার পথে ঝালকাঠির কাঁঠালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. পারভেজ (১৮) ও মো. হাসিব (২২) নামের দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।





ত মো. পারভেজ কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মো. খোকনের ছেলে এবং মো. হাসিব মঠবাড়িয়া ছোট শৈউলা এলাকার মো. ফারুক আকনের ছেলে।


পুলিশ জানায়, কাঁঠালিয়া থেকে পারভেজ ও হাসিব মোটরসাইকেলে করে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে যাচ্ছিলেন। হঠাৎ বিকেল সোয়া ৪টার দিকে কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here