রাজশাহী মেডিকেল কলেজ করোনা ইউনিটে নারীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০৯, ২০২২

রাজশাহী মেডিকেল কলেজ করোনা ইউনিটে নারীর মৃত্যু

রামেকের করোনা ইউনিটে নারীর মৃত্যু
ফাইল ছবি




নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো এক নারীর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।

শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।


তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে করোনা নেগেটিভ হয়েও একজন রোগী মারা গেছেন। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩১ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৩১ জন। বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।


হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৭ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রোগী।


গত শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৬৩ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৬ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৬১ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা ধরা পড়েছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here