কুয়াকাটায় ‘ম্যাগাজিন-আলোকিত কুয়াকাটা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

কুয়াকাটায় ‘ম্যাগাজিন-আলোকিত কুয়াকাটা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

কুয়াকাটায় ‘ম্যাগাজিন-আলোকিত কুয়াকাটা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
 
কুয়াকাটায় ‘ম্যাগাজিন-আলোকিত কুয়াকাটা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

 পর্যটন ও উন্নয়ন বিষয়ক মাসিক ম্যাগাজিন-আলোকিত কুয়াকাটার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে কুয়াকাটা প্রেসক্লাবে এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মোচন করা হয়। আলোকিত কুয়াকাটা’র প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক।


পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন আলোকিত কুয়াকাটার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে, বাংলাভিশনের কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় 

 আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আ: বারেক মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো: হাচনাইন পারভেজ, আলোকিত কুয়াকাটার ব্যবস্থাপনা সম্পাদক এ এম মিজানুর রহমান বুলেট, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিন দিপু, সিনিয় সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, আলোকিত কুয়াকাটার নির্বাহী সম্পাদক কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক প্রমুখ। প্রকাশনা উৎসবে সাংবাদিক, মহিপুর থানা পুলিশ কর্মকর্তা, নৌ-পুলিশ, ট্যুর অপারেটর, ট্যুর গাইড এসোসিয়েশনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিত্বসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।


এসময় প্রকাশনা উৎসবে বক্তারা বলেন, পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন আলোকিত কুয়াকাটায় পর্যটনের প্রচার ও ব্যান্ডিংয়ের মাধ্যমে কুয়াকাটাকে দেশী-বিদেশী পর্যটকদের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। বক্তারা আরও বলেন, পর্যটন উন্নয়নে এ ম্যাগাজিনটি গুরুত্বপূর্ন  ভ‚মিকা পালন করবে। আলোকিত কুয়াকাটা ম্যাগাজিনটির নিয়মিত প্রকাশের জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন বক্তারা।







সময়/রাজ/বাংলা



Post Top Ad

Responsive Ads Here