সালথার আটঘর ইউপিতে প্রথম সাধারন মাসিক সভা অনুষ্ঠিত |
শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা আটঘর ইউনিয়ন পরিষদে রবিবার সকাল ১১ টায় প্রথম সাধারণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা চলাকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মো. শহীদুল হাসান খান সোহাগ ও সকল ইউপি সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় আটঘর ইউনিয়ন পরিষদের সচিব মো. শহিদুল ইসলাম ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের দুঃসময়ের অন্যতম বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, রাজনৈতিক কারনে বিভিন্ন হামলা-মামলায় নির্যাতিত নেতা, বারবার নির্বাচিত চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ।
এছাড়া উপস্থিত ছিলেন, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরুন সরকার, সিনিয়র সহ-সভাপতি মো. হাদিস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্য ডাক্টার, প্রচার সম্পাদক শাহিদ ডাক্টার, সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম মোল্যা, আটঘর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আক্কস আলী আক্কাস,আশরাফ আলী ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ আরো অনেকে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ
