শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১২, ২০২২

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে



 


আন্তর্জাতিক ডেস্কঃ


যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূকম্পন আঘাত হানে।


এ ব্যাপারে মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার নিকোলস্কি এলাকা থেকে প্রায় ৭৮ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৩ কিলোমিটার গভীরে।


তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



এতে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

Post Top Ad

Responsive Ads Here