ফরিদপুরে স্কুল থেকে ১৫টি ফ্যান সহ মূল্যবান জিনিষপত্র চুরি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০২, ২০২২

ফরিদপুরে স্কুল থেকে ১৫টি ফ্যান সহ মূল্যবান জিনিষপত্র চুরি

 


নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :
ফরিদপুরের সদর উপজেলার চাদঁপুর ইউনিয়নের সি আই পি যশোদা জীবন দেবনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে পাঁচটি রুম থেকে ১৫টি ফ্যান, আসবাসপত্র সহ মূল্যবান জিনিষপত্র চুরি করে নিয়ে যাওয়া হয়। 


স্কুল কমিটির সদস্যরা জানায়, রাতের কোন এক সময় তালা ভেঙ্গে চোরেরা রুমে থাকা ফ্যান, গুরুত্বপূর্ন কাগজ নিয়ে যায়। পরে পুলিশকে জানালে রাতেই তারা ঘটনাস্থলে আসে।


স্কুলের প্রতিষ্ঠাতা এফবিসিসিআই এর পরিচালক, বেঙ্গল ব্যাংকের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) জানান, যারা স্কুলের জিনিষপত্র চুরি করেছে তাদেরকে আমি অনুরোধ করবো এগুলো ফেরত দেওয়ার জন্য। প্রশাসনের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। 


ফরিদপুরের কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ এম এ জলিল জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে যায়। এখনো কেউ গ্রেফতার হয়নি তবে আশা করছি দ্রæত অপরাধীদের আটক করতে পারবো। যারা স্কুলের জিনিষ চুরি করেছে তারা যেই হইক কোন ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here