সালথায় শীতার্তদের মাঝে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ১৩, ২০২২

সালথায় শীতার্তদের মাঝে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ

 

সালথায় শীতার্তদের মাঝে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ
সালথায় শীতার্তদের মাঝে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ



সালথা (ফ‌রিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের সালথা উপ‌জেলায় সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ হতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।


বৃহস্প‌তিবার সকাল ১০টায় সালথা উপজেলার

অাটঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দ প্রাঙ্গণে দরিদ্র নারী পুরুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান মোল্লার সভাপতিত্বে সম্মা‌নিত অতিথি হি‌সে‌বে উপস্থিত ছিলেন সালথা উপ‌জেলা আওয়া‌মিলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ।


এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা যুবলী‌গের সহসভাপ‌তি মো. শাহ অালম মোল্যা, সালথা প্রেস ক্লা‌বের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, আটঘর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের স‌চিব মো. শহিদুল ইসলাম, সালথা উপ‌জেলা যুবলী‌গের নেতা মো. অাশরাফ অালী, আটঘর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, দফাদার, মহল্লাদার ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবৃন্দ।


সালথা উপ‌জেলা অাওয়া‌মি লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও অাটঘর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ ব‌লেন, প্রতি শীত মৌসুমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছাড়াও বিভিন্ন সামা‌জিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে অ‌কো-‌টেক্স গ্রুপের সেবামুলক প্র‌তিষ্ঠান সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ইতিমধ্যে তিব্র শীত শুরু হয়েছে। অনেক অসহায় মানুষরা শীত নিবারণ করতে পারছে না। সুবিধা বঞ্চিত ওই সকল অসহায়দের পাশে এসে দাঁড়ানোর জন্য অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানসহ ফাউ‌ন্ডেশ‌নের সকল কর্মকর্তা কর্মচারী‌কে ধন্যবাদ জানাই। আশা করি তারা মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যহত রাখবে। 


অনুষ্ঠানে আটঘর ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন গ্রা‌মের ৩শত ৫০ জন দরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। ভিক্ষুক, ছিন্নমুল, ভুমিহীন, অতিদরিদ্র ও দরিদ্র এই পাঁচক্যাটাগরির মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here