ফরিদপুরে শীতার্ত অসহায় দরিদ্র দেড় হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ০৭, ২০২২

ফরিদপুরে শীতার্ত অসহায় দরিদ্র দেড় হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন



ফরিদপুর প্রতিনিধি :
হাড়কাপানো প্রচন্ড শীতে ফরিদপুরের অসহায় দরিদ্র মানুষ যখন কাতর। ঠিক সেই মুহূর্তে ফরিদপুরের সদর উপজেলার তিনটি ইউনিয়নের অসহায়-দরিদ্র দেড় হাজার পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার অম্বিকারপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি এফবিসিসিআই এর পরিচালক, টেকনো মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) ও বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিজের পরিচালক আলহাজ¦ মোঃ খায়ের মিয়া। 

 

এসময় উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামচুল আলম চৌধুরী, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান বারি চৌধুরীসহ কোতয়ালী থানা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অপরদিকে দুপুরে কৃষ্ণনগর  ইউনিয়নে ও  কানাইপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন তারা।   


ড. যশোদা জীবন দেবনাথ ও মোঃ খায়ের মিয়ার অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরন করা হবে সদর উপজেলার ১২টি ইউনিয়নে। 

Post Top Ad

Responsive Ads Here