দোয়ারাবাজারে প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,,
প্রতিনিধি, হারুন অর রশিদঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, নব নির্বাচিত ৯ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে চলমান করোনা পরিস্থিতি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ
