কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ৩০, ২০২২

কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

 
কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার



আবু সাঈদ শাকিল,নোয়াখালী  প্রতিনিধি: 

আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এর পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।


শনিবার রাত ৮টার দিকে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাগধারা টু সোনাগাজি রাস্তার দিয়ে চৌধুরীবাজার মুন্সী বাড়ির সংলগ্ন মাইন উদ্দীন এর চায়ের দোকানের পিছনে ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে কোম্পানিগঞ্জ থানা পুলিশ।


পুলিশের উপস্থিতি ও তাৎক্ষণিকভাবে চেকিং করা হয়। কেউ বা কাহারা উক্ত অস্ত্র ও এক রাউন্ড গুলি ফেলে পলায়ন করেছে তা খুজে পাওয়া যায়নি ৷ থানা পুলিশ তৎপর আছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি বলেন, ধারণা করা হচ্ছে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করার জন্য কোনো পক্ষের হয়ে সোনাগাজী থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসেছে। পুলিশের অভিযানের টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যা নম্বর-১৭০৭। এ বিষয় তদন্ত অব্যাহত আছে।




Post Top Ad

Responsive Ads Here