বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ,নিহত ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ১৩, ২০২২

বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ,নিহত ১




জেলা প্রতিনিধিঃ



মুন্সীগঞ্জের শ্রীনগরে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় এক যাত্রী নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন। আজ সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী রিপন মিয়া (২২)।


দুর্ঘটনায় আহতদের মধ্যে- ইমরান (২৫), দুলাল (২৭), রাকিব ফরাজী (২০), মিল্টনকে (৩২), নূপুর রানী (৩১), শিব শংকর (৩০), মিরাজ(৩০)কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



এছাড়া অপর আহত তিনজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here