- সালথায় অাটঘর ইউপিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোহাম্মদ হাসান,সালথা(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার অাটঘর ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি ) দুপুর ১টায় অাটঘর ইউনিয়ন পরিষদের চত্বরে ৪৭০জন শীতার্ত, অসহায় দুঃস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অাটঘর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, অাটঘর ইউনিয়নের সচিব মো. শহিদুল ইসলাম,সাংবাদিক সাইফুল ইসলাম,অাটঘর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য জুলেখা বেগম, মজিনা বেগম, রাজিয়া বেগম, অাটঘর ইউপি সদস্য লতিফ মোল্যা, অাব্দুল কুদ্দুস মোল্যা, জয়নাল মুন্সী, অাক্কাস মাতুব্বর, কাউছার মাতুব্বর, মো. দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান, ফারুক হোসেন, মো. মুক্তার হোসাইন প্রমুখ। এছাড়াও অত্র ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ
