হাসপাতালে পরীমনি, রিপোর্টের অপেক্ষা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৮, ২০২২

হাসপাতালে পরীমনি, রিপোর্টের অপেক্ষা

 হাসপাতালে পরীমনি, রিপোর্টের অপেক্ষা


বিনোদন প্রতিবেদক:

ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি-শরিফুল রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সদ্য শেষ হয়েছে। জমকালো আয়োজনে বিয়ের এই সুখ-স্মৃতির আবেশ কাটতে না কাটতেই পরীমনির ভক্তদের জন্য এলো দুঃসংবাদ! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হার্টথ্রব এই নায়িকা। তার সঙ্গে রয়েছেন স্বামী শরিফুল রাজ।


পরীমনি নিজেই তার অসুস্থতার কথা জানিয়েছেন।

 

গেল মঙ্গলবার (২৫ জানুয়ারি) গাজীপুরের শালনায় অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিংয়ে যোগ দেন পরীমনি। তবে বুধবার (২৬ জানুয়ারি) শুটিং শুরুর আগেই জ্বর-কাশিসহ করোনার উপসর্গ দেখা দেয় তার। মধ্যরাতে তার শারীরিক অবস্থা অবনতি হলে ভোররাতের দিকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়।  


বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নমুনা পরীক্ষার জন্য স্যাম্পল দিয়েছেন পরীমনি। তবে এখনো রিপোর্ট হাতে পাননি।  


সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’র শুটিং শেষ করেছেন পরীমনি। এই চিত্রতারকার হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার কাছ।  





Post Top Ad

Responsive Ads Here