নিজস্ব প্রতিবেদকঃ
চীনের গুয়াংজি প্রদেশের দক্ষিণাঞ্চলে একটি ক্যাফেতে ইন্টারনেটের কাঙ্ক্ষিত গতি না পেয়ে ক্ষুব্ধ হয়ে সেখানে আগুন লাগিয়ে দেন এক ব্যক্তি। পরে তার নামে অগ্নিসংযোগের মামলা হয়। ২০২১ সালের জুনে ঘটা ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১০ জানুয়ারি) আদালত এ রায় দেন বলে দেশটির সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গুয়াংজির একটি আদালত বিবৃতি দিয়ে বলেছেন, অপটিক্যাল ফাইবারের একটি বক্সে আগুন দেয়ায় ল্যাম নামের ওই ব্যক্তিকে এই দণ্ড দেয়া হয়েছে। আদালত বলেছেন, লোকটি একটি লাইটার ব্যবহার করে তার গায়ে থাকা ন্যাপকিনে আগুন ধরানোর পর তা দিয়ে ট্রাফিক মোড়ের একটি বক্স পুড়িয়ে দিয়েছেন।
ওই আগুন একটি সরকারি হাসপাতালসহ প্রায় ৪০০ বাড়ি ও অফিসে ছড়িয়ে পড়ে। এতে ২৮-৫০ ঘণ্টা পর্যন্ত ওই এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। গুয়াংজির ছোট পাহাড়ি শহর চেনজির আদালত আরও বলেন, ওই ঘটনার পর জননিরাপত্তা কর্মকর্তারা ল্যানকে আটক ও তার কাছ থেকে লাইটার জব্দ করেন।
স্থানীয় একটি আদালত অগ্নিসংযোগের মাধ্যমে সরকারি সম্পত্তি ধ্বংসের অপরাধে ল্যামকে সাত বছরের কারাদণ্ড দিলেন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ
