বোয়ালমারী জর্জ একাডেমির অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১২, ২০২২

বোয়ালমারী জর্জ একাডেমির অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত






বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধিঃ



ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।



১১জানুয়ারী মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। মোট বারোজন প্রার্থীর মধ্যে অভিভাবকদের সর্বোচ্চ ৫২৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মো. ফিরোজ মোল্যা, দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৯ ভোট পেয়েছেন অশোক দাস, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছেন যথাক্রমে মো. ইকবাল হোসেন ও মো. ওসমান শেখ, তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৪৬৮ ও ৪২৬।



সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সর্বোচ্চ ৫০৯ ভোট পেয়ে মিসেস সম্পা সাজ্জাদ বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোয়ালমারী পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সৈয়েদা মাসুদা আক্তার রুমা পেয়েছে ৪৮৯ ভোট। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রথম হয়েছেন এস এম ইউনুস আলী, দ্বিতীয় হয়েছেন কৃষ্ণ চন্দ্র সাহা ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মাসুরা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া দাতা সদস্য হিসেবে বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু শ্যামল কুমার সাহা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।



মোট ১হাজার ৪০৮ ভোটের মধ্যে ১হাজার ৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।



ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বি-বার্ষিক অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রিজাইডিং অফিসারের উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here