নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০২, ২০২২

নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি

নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি
ড. এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন



নিজস্ব প্রতিবেদক :

র‌্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

রোববার (২ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।  


এর আগে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলবও করা হয়।   


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধজ্ঞা দুঃখজনক। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও সারপ্রাইজড।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here