বাঁশখালী পৌরসভা নির্বাচনি কর্মকর্তাদের দুইদিনব্যাপী ইভিএম ভোট গ্রহণ প্রশিক্ষণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ১১, ২০২২

বাঁশখালী পৌরসভা নির্বাচনি কর্মকর্তাদের দুইদিনব্যাপী ইভিএম ভোট গ্রহণ প্রশিক্ষণ

 

বাঁশখালী পৌরসভা নির্বাচনি কর্মকর্তাদের দুইদিনব্যাপী ইভিএম ভোট গ্রহণ প্রশিক্ষণ
বাঁশখালী পৌরসভা নির্বাচনি কর্মকর্তাদের দুইদিনব্যাপী ইভিএম ভোট গ্রহণ প্রশিক্ষণ



বাঁশখালী প্রতিনিধি,মুহাম্মদ আনিচুর রহমানঃ 

আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য প্রথম শ্রেণির বাঁশখালী পৌরসভা নির্বাচনের ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তাদের দুইদিনব্যাপী ইভিএম এর ভোট গ্রহণে যাবতীয় বিধিবিধান নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার ( ১১ জানুয়ারী) অনুষ্ঠিত প্রশিক্ষণ আজ বুধবার ১২ জানুয়ারী শেষ হবে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১২ জন প্রিজাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ১৮৩ জন পোলিং অফিসার।

আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪জন। মোট ভোটার ২৬ হাজার ৯৮০জন। পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৮৮৬ জন। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রেই ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। নৌকা প্রতীক নিয়ে লড়বেন বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এসএম তোফাইল বিন হোসাইন। স্বতন্ত্র পদে মোবাইল প্রতীক নিয়ে লড়বেন বিএনপি সমর্থিত ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও  প্রশাসক,  কামরুল ইসলাম হোসাইনি।


নির্বাচনি কর্মকর্তাদের দুইদিনব্যাপি প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী পৌরসভা নির্বাচনে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কামাল উদ্দিন, প্রশিক্ষক হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল আলম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ প্রমুখ।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here