নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ

নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, হাতে-গলায় জখম
ফাইল ছবি




নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ ঘরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা স্বজনদের।

শুক্রবার রাতে উপজেলার ব্রাহ্মন্ধী ইউনিয়নের বিনাইরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুন্নাহার। তিনি বিনাইরচর গ্রামের মোবারক হোসেনের স্ত্রী।


স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে নুরুন্নাহারের স্বামী মারা গেছেন। তার তিন মেয়ে ও এক ছেলে। তিনি নিজের বসতঘর থেকে কিছুটা দূরে জমি কিনে থাকতেন। এর মধ্যে একটি বাসা ভাড়া দিয়েছেন। প্রায় সময় তিনি ওই বাসায় যেতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি সেখানে যান। এরপর রাতে ওই বাড়ির একটি কক্ষে তাকে রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার আনিছুর রহমান মোল্লা জানান, ভাড়াটিয়া ঘরের এক কক্ষ থেকে নুরুন্নাহারকে গুরুতর অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নেয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর সেখান থেকে থানায় বিষয়টি জানালে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।


ওসি আরো জানান, প্রাথমিক তদন্তে হত্যার কারণ জানা যায়নি। নিহতের গলায় ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


নিহতের মেয়ে সাহিনুর আক্তার জানান, তার মা প্রায় হাঁটতে বাইরে যান। শুক্রবার মাগরিবের সময় তিনি বাসা থেকে বের হন; এরপর আর ফেরেননি। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি মা মারা গেছেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here