দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ১১, ২০২২

দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস জব্দ



জেলা প্রতিনিধিঃ



 কক্সবাজারের টেকনাফের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতে ঝাউবাগানে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার দর ১০ কোটি ৩২ লাখ টাকা।


আজ মঙ্গলবার ভোরে ওই এলাকা থেকে আইসগুলো জব্দ করা হয়। আজ সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।



এ সময় উপস্থিত ছিলেন ২ বিজিবি’র উপ-পরিচালক লে. মো. মুহতাসিম বিল্লাহ (শাকিল)।  

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সী-বিচ বিওপি হতে আনুমানিক ৩.৩ কি.মি. উত্তরে নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতে ঝাউবাগানের মধ্যে পাচারের উদ্দেশ্য মাদকদ্রব্য লুকায়িত রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় গিয়ে তল্লাশি অভিযান চালায়।  


তল্লাশির একপর্যায়ে ঝাউবাগানে একটি গাছের নিচে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত ব্যাগের ভেতর থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার মূল্যের ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।



এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিক বিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here