ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় আড়াই লাখ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ১৩, ২০২২

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় আড়াই লাখ


 


আন্তর্জাতিক ডেস্কঃ


দুই লাখ ছাড়িয়ে আড়াই লাখের কাছে পৌঁছে গেল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনারোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন। বুধবার এই সংখ্যা ছিল ১ লাখ ৯৪ হাজার ৭২০। সঙ্গে সংক্রমণের হারও ১১ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ।



আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু বাড়েনি। উল্টো গত দু’দফার তুলনায় হাসপাতালে ভর্তিও তুলনামূলকভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। এ নিয়ে মহামারীতে ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজারেরও বেশি।



গত কয়েক দিন ধরেই দেশটিতে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় তা পৌঁছে গেছে ১৩.১১ শতাংশে।


ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত এক সপ্তাহ ধরে দেশটির ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের বেশি। সেই সঙ্গে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটির সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। ৪৬ হাজার ৭২৩ জন করোনায় সংক্রমিত। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে তা সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে আক্রান্ত ২২ হাজার ১৫৫ জন।


কর্নাটক (২১,৩৯০) এবং তামিলনাড়ুতেও (১৭,৯৩৪) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত অনেকটাই বেড়েছে। কেরালায় বেড়ে ১২ হাজার এবং উত্তরপ্রদেশে তা সাড়ে ১৩ হাজার ছাড়িয়েছে। রাজস্থান, গুজরাট এবং ওড়িশায় দৈনিক সংক্রমণ ১০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেছে। বিহার, পাঞ্জাব, ঝাড়খণ্ড, হরিয়ানা, ছত্তীসগঢ় এবং গোয়াতেও আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, আসাম, উত্তরাখণ্ড, হিমাচলেও আক্রান্ত বাড়তে শুরু করেছে।

Post Top Ad

Responsive Ads Here