ভারতে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১২, ২০২২

ভারতে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত


 

আন্তর্জাতিক ডেস্কঃ



ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৪ হাজার ৭২০ জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৪৪২ জন।


বুধবার সকালে এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।


ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জনে।



এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জনের।  

মঙ্গলবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছিল ১ লাখ ৬৮ হাজার। বুধবারে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। প্রতিদিন প্রতি ১০০টি করোনা পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে ১১.৫ শতাংশ।



 

ভারতে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৬৮ জন।

Post Top Ad

Responsive Ads Here