সালথায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০১, ২০২২

সালথায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

 

সালথায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
সালথায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
 



শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):

ফরিদপুরের সালথা উপজেলার সবকয়টি স্কুলে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি ) সকাল ১১টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই বই বিতরন করা হয়। 


বই বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসলিমা আকতার


এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা  উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী,সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সালথা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ আনজুমান আরা বেগম সালথা উপজেলার শাখার প্রাথমিক শিক্ষাক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ প্রমুখ। 


এছাড়াও সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here