চরভদ্রাসনে সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই খুন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২২

চরভদ্রাসনে সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই খুন | সময় সংবাদ

চরভদ্রাসনে সাবেক উপজেলা চেয়ারম্যনের ভাই খুন | সময় সংবাদ


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত মোঃ মোশারফ এর ভাই খুন হয়েছে। বুধবার(২৩ ফেব্রুয়ারী) দুপুরে এলাকাবাসী সন্দেহ করে দরজা,জানালা এবং বাইরের লাইট জ্বালানো দেখে বাড়িতে ঢুকে আতিয়ার রহমান (৬২) কে খাটের উপর লাশ অবস্থায় পায়।


জানা যায়, গাজীরটেক ইউনিয়নের তেলী ডাঙ্গী গ্রামের মৃত শেখ হোসেনের ছেলে ব্যবসায়ী আতিয়ার রহমান কে গত মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ীতে একা পেয়ে হত্যা করে রেখে গেছে অজ্ঞাত খুনীরা। নিহত  আতিয়ার রহমান মরহুম উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেনের ভাই। খুনীরা গভীর রাতে আতিয়ার রহমানকে খুন করে রেখে যায় বলে ধারনা করা হচ্ছে।


এ ঘটনায় ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার সুজন রঞ্জন সরকার, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী নিহত পরিবার পরিদর্শন করেছেন। পুলিশ  লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছেন।


 এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, ‘এখন পর্যন্ত এ হত্যার কোনো ক্লু খুজে পাওয়া যায় নাই, তদন্ত কাজ চলছে এবং একটি মামলা প্রক্রীয়াধীন আছে’।


আরো জানা যায়, ব্যাবসায়ীর লাশের সুরতহালে মাথার বিভিন্ন জায়গায় জখমের চি‎হ্ন রয়েছে এবং নাকে রক্তাক্ত রয়েছে। গত দু’দিন আগে নিহত আতিয়ারের স্ত্রী ,ছেলে ও মেয়েসহ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাই তিনি বাড়ীতে একা ছিল। ধারনা করা হচ্ছে, অজ্ঞাত ঘাতকরা কৌশলে বাড়ীতে ঢুকে খাটের উপর ব্যাবসায়ীকে বিভিন্ন আঘাতের মাধ্যমে খুন করে চলে যায়।



Post Top Ad

Responsive Ads Here