১২বছরের ছাত্রীকে ধর্ষনের অভিযোগ,ধর্ষকক পালাতক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ০৩, ২০২২

১২বছরের ছাত্রীকে ধর্ষনের অভিযোগ,ধর্ষকক পালাতক

১২বছরের ছাত্রীকে ধর্ষনের অভিযোগ,ধর্ষকক পালাতক
 ১২বছরের ছাত্রীকে ধর্ষনের অভিযোগ,ধর্ষকক পালাতক



 নিরেন দাস,জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাদরাসা পড়ুয়া ১২ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় শিশুটির বাবা বুধবার ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার তিলাবদুল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


মামলায় তিলাবদুল মধ্যপাড়া গ্রামের ইছাহাক আলী (৬৫) নামের এক বৃদ্ধকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।


মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদরাসাছাত্রীর বাবা-মা মেয়েকে বাড়িতে রেখে কর্মস্থলে যান। মঙ্গলবার দুপুরে সে পাশের বাড়িতে যায়। সেখানে একা পেয়ে ইছাহাক আলী ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।



ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, ‘ধর্ষণের ৪৮ ঘণ্টা পর শিশুটির বাবা বাদী হয়ে বুধবার ক্ষেতলাল থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



Post Top Ad

Responsive Ads Here