ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে রাঙামাটিবাসীর শ্রদ্ধাঞ্জলি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ২১, ২০২২

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে রাঙামাটিবাসীর শ্রদ্ধাঞ্জলি | সময় সংবাদ

ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে রাঙামাটিবাসীর শ্রদ্ধাঞ্জলি | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য মধ্যদিয়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে রাঙামাটির সর্বস্তরের জনসাধারণ।


সারা দেশের ন্যায় একুশের প্রথম প্রহরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হতে থাকেন জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন বাহিনী, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।


এ উপলক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের বেধে দেয়া নিয়মে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে ন পুস্পস্তবক অর্পন করেন প্রধানমন্ত্রীর পক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 


এর পর রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ রাঙামাটি বিভিন্ন সরকারী দপ্তর প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করা হয়।


এদিকে রাঙামাটির বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজসহ সরকারী-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভোর অবধি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণে রূহের মাগফেরাত কামনা করা হয়।


তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।


এর আগে একুশের প্রথম প্রহরে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি, আমি কি ভুলিতে পারি’ বাজানো হয়। 






Post Top Ad

Responsive Ads Here