১০০ দিনেই ফুরিয়ে গেল সাইফার আয়ু, ঘাতক মা গ্রেফতার । সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ২১, ২০২২

১০০ দিনেই ফুরিয়ে গেল সাইফার আয়ু, ঘাতক মা গ্রেফতার । সময় সংবাদ

১০০ দিনেই ফুরিয়ে গেল সাইফার আয়ু, ঘাতক মা গ্রেফতার । সময় সংবাদ



কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় দাম্পত্য কলহের জেরে উম্মে সাইফা নামে ১০০ দিন বয়সী এক কন্যাসন্তানকে হত্যা করেছেন মা। সোমবার সকাল ৯টায় ঐ উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামে এ ঘটনা ঘটে।


ঐ ঘটনায় সোমবার দুপুরে মা ছামিয়া আক্তার বকুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. ওমর ফারুক চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেছেন।


জানা গেছে, দেড় বছর আগে শালচর গ্রামের আলী আশরাফের মেয়ে ছামিয়া আক্তার বকুলের সঙ্গে একই ইউনিয়নের খৈছাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. ওমর ফারুকের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিবাদ চলছিল। তিন মাস আগে ছামিয়া আক্তার বকুল কন্যাসন্তানের মা হন। পারিবারিক কলহের কারণে কিছুদিন ধরেই তিনি সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন।


রোববার স্থানীয়ভাবে সালিশে বকুলকে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরই জেরে সোমবার সকালে বকুল তার মেয়েকে শালচর এলাকায় একটি ডোবায় ফেলে দেয়। স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।


চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। নিহত উম্মে সাইফার মা ছামিয়া আক্তার বকুলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডোবার পানিতে ফেলে শিশুকে হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here