জয়পুরহাটে বিশ্ব স্কাউটস দিবস পালিত | সময় সংবাদ
নিরেন দাস,জয়পুরহাট:
নানা আয়োজনে জয়পুরহাটে বিশ্ব স্কাউটস দিবস-২২ পালিত হয়েছে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার(২২ এ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট জেলা রোভার স্কাউট গ্রুপের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
পরে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম-সেবা, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এস এম সোলায়মান আলী, জেলা রোভার স্কাউটের সম্পাদক মাহবুব-উল-আলম লেবু, লিডার রুহুল আমিন, সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা গণসংযোগ ও মার্কেটিং তিতাস মোস্তফাসহ রোভার স্কাউটের সকল সদস্য বৃন্দরা।
