পিকআপের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২২

পিকআপের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত | সময় সংবাদ

 

পিকআপের ধাক্কায়  ভ্যান যাত্রী নিহত
পিকআপের ধাক্কায়  ভ্যান যাত্রী নিহত



জেলা প্রতিনিধি:



চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের মৎস্য খামার এলাকায় পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ির এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোশাররফ হোসেন মন্ডল (৭৫)। তিনি সদর উপজেলার সুবদিয়া গ্রামের ওসমান আলী মন্ডলের ছেলে।


নিহতের ভাগ্নে জাফর হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে লালশাক বিক্রির জন্য চুয়াডাঙ্গা বড় বাজারে যাচ্ছিলেন তিনি। পথে ডিঙ্গেদহের মৎস্যখামার এলাকায় পৌছালে একটি পিকআপ পিছন থেকে ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে মোশাররফ হোসেন ভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।



চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান জানান, মোশাররফ হোসেনের মাথা ও কোমড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here