এস.বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হলেন এস.এম গিয়াস উদ্দিন |
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের কাউখালী এস.বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হলেন এস.এম গিয়াস উদ্দিন।
কাউখালী এস.বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পদের দায়িত্বভার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরকারি মাধ্যমিক শাখার প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী মহাপরিচালক (রুটিন দায়িত্ব) গত ২৭ জানুয়ারি ২০২২ইং তারিখ দায়িত্ব প্রদান করেন।
তিনি নিজের এবং অন্যান্য শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীদের আয়ন-ব্যয়নকারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে বাংলাদেশের অনেক স্কুলে শিক্ষাকতা করে আসছেন।
উল্লেখ্য, এর আগে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দায়িত্বে ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান।
