বাড়ি থেকে ডেকে নিয়ে কাটল যুবকের কব্জি, মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ০৬, ২০২২

বাড়ি থেকে ডেকে নিয়ে কাটল যুবকের কব্জি, মামলা

বাড়ি থেকে ডেকে নিয়ে কাটল যুবকের কব্জি, মামলা
ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদীর রায়পুরায় যুবকের হাতের কব্জি কাটার ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। কব্জি হারানো আবদুর রহমানের মা সালেহা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক সাদ্দামসহ চারজনের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করেন।

মামলার অপর আসামি সাহেবনগর গ্রামের মো. মজনু, সিরাজ মিয়ার ছেলে সোহরাব ও রুবেল মিয়া। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। নূরে আলম নামে আরেক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।


পুলিশ বলছে, এ ঘটনায় একজনকে আটক করা হলেও বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আবদুর রহমানের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে সাদ্দাম হোসেন আবদুর রহমানকে তার বাসা থেকে ফোন করেন। পরে সাহেবনগর এফকে বিদ্যানিকেতনের সামনে মজনু মিয়ার নেতৃত্বে চারজন তার হাত, পা ও মুখমণ্ডল বেঁধে বাম হাতের কব্জি কেটে ফেলে। আবদুর রহমান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শনিবার জানতে চাইলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, কব্জি কাটার ঘটনায় চার আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here