চরহাজারীর নবনির্বাচিত চেয়ারম্যান সোহাগকে মহিলা মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২২, ২০২২

চরহাজারীর নবনির্বাচিত চেয়ারম্যান সোহাগকে মহিলা মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা | সময় সংবাদ

চরহাজারীর নবনির্বাচিত চেয়ারম্যান সোহাগকে মহিলা মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা
চরহাজারীর নবনির্বাচিত চেয়ারম্যান সোহাগকে মহিলা মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা



আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন ও নবনির্বাচিত ইউপি সদস্যদের চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসা ও চৌদ্দ বাড়ী সমাজের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।



মঙ্গলবার সকাল ১০ টার সময় চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসায়, চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাষ্টার ফজলুল করিমের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সহসুপার হাফেজ মাওলানা সালেহ উদ্দিন ও শিক্ষক মোঃ সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন, চরহাজারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হুমায়ুন কবির শাহাজাদা।


আরো উপস্থিত ছিলেন, চৌদ্দবাড়ি সমাজ পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শরনার্থী, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও মেম্বার মনির আহম্মদ মাঝি,হাজারী হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্যাহ, চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট ফরিদ উদ্দীন নূরী,ইঞ্জিনিয়ার আবদুল হালিম,হোসনেআরা হোসাইন স্মৃতি ফাউন্ডেশনের আহবায়ক মোফাচ্ছের হোসাইন,নবনির্বাচিত ইউপি সদস্য ওমর ইবনে ফয়সাল,গোলাম হোসেন চৌধুরী রাফেল,আবদুল্লাহ আল মামুন,জাফর উল্লাহ বাহার,পরিচালনা পর্ষদের সদস্য জিয়াউল হক,অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ মামুন,সহ অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন




Post Top Ad

Responsive Ads Here