| আরএমপি সদস্যদের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ- পুলিশ কমিশনার |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদস্যদের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ করলেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার ১০.৩০ টার সময় আরএমপি পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের মাঝে ট্যাকটিক্যাল বেল্ট বিতরণী অনুষ্ঠিত হয়েচে। প্রথমবারের মতো আরএমপি পুলিশ সদস্যরা ট্যাকটিক্যাল বেল্ট পরে বাংলাদেশ-ভারতমৈত্রী ৫০ বছর পূর্তিতে আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পযন্ত রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পুলিশকে উন্নত ও সমৃদ্ধ পুলিশ হিসেবে গড়ে তুলতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইজিপি মহোদয় পুলিশ সদস্যদের ক্ষুদ্রাস্ত্র বহনের জন্য ট্যাকটিক্যাল বেল্ট এর ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ৪০০ টি ট্যাকটিক্যাল বেল্ট সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল পুলিশ সদস্যদের ট্যাকটিক্যাল বেল্ট দেওয়া হবে। ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহারের ফলে উন্নত দেশের পুলিশের ন্যায় বাংলাদেশ পুলিশের গেট আপে পরিবর্তন আসবে, পুলিশের দক্ষতা বাড়বে এবং জনগণকে আরো সহজে দ্রুততার সহিত সেবা দিতে পারবে বলেও তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) মোঃ সাইফুদ্দিন শাহীন জানান, বেল্ট ব্যবহারে আরএমপি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছয় চেম্বারের আধুনিক এই ট্যাকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবল ব্যাটন, পানির বোতল, টর্চ লাইট ও ওয়ারলেস। সর্বাধুনিক এই অপরারেশনাল গিয়ারে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হোলেস্টার ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন যুক্ত করা হয়েছে। যা ব্যবহার করে পুলিশ সদস্যরা ডিউটিকালীন অধিক সক্রিয় ভাবে তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালনে সক্ষম হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
