রাত পোহালেই এইচএসসির ফল প্রকাশ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২২

রাত পোহালেই এইচএসসির ফল প্রকাশ | সময় সংবাদ

রাত পোহালেই এইচএসসির ফল প্রকাশ  | সময় সংবাদ
 রাত পোহালেই এইচএসসির ফল প্রকাশ  | সময় সংবাদ


নিজস্ব প্রতিনিধি: 

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। শিক্ষামন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। 


এতে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।


এদিকে,গত বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ফল প্রকাশের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। আগামী সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন সেদিনই ফল ঘোষণা করা হবে।


জানা গেছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন।


করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত বছরের ডিসেম্বরে নেয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।


শিক্ষা বোর্ড জানিয়েছে, সব জটিলতার অবসান ঘটিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে। ১২, ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারির যে কোনো একদিন ফল প্রকাশ করা হবে।





Post Top Ad

Responsive Ads Here