কাউখালীতে ভাষার মাসে শিক্ষার্থীদের মাঝে ভাষার ইতিহাসের বই বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ০৫, ২০২২

কাউখালীতে ভাষার মাসে শিক্ষার্থীদের মাঝে ভাষার ইতিহাসের বই বিতরন

 

কাউখালীতে ভাষার মাসে শিক্ষার্থীদের মাঝে ভাষার ইতিহাসের বই বিতরন

পিরোজপুর প্রতিনিধিঃ

মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে বাঙালীর আত্মত্যগের ইতিহাস নুতন প্রজন্মের কাছে পৌছে দিতে কাজ করছেন পিরোজপুরের কাউখালীর  ষাটোর্ধ আঃ লতিফ খসরু। আঃ লতিফ খসরু এ কাজ শুরু করেছেন একেবারে স্ব-প্রোনোদিত হয়ে। ভাষার মাস এলেই তিনি এ ধরনের উদ্দ্যোগ নিয়ে থাকেন।

প্রতিবছরের ন্যায় ভাষার মাস উপলক্ষ্যে আব্দুস ছোবাহান স্মৃতি পাঠাগারের উদ্দ্যোগে আজ শনিবার সকালে কাউখালী সরকারি মহাবিদ্যালয় শহিদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের হাতে ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা শহিদদের জীবনকথা নামক দুই খানা বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে। 

এসময় ভাষার ইতিহাস সংরক্ষনকারী ও শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীর কমপক্ষে ২০জন শিক্ষার্থী উপস্থিত ছিল। 

সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিমুল হাসান অর্নব বলেন, আজ খসরু কাকায় আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা আন্দোলনের ৫জন শহিদদের জীবন কথা নামক দুইখানা বই আমাদের হাতে তুলে দেন, যা থেকে আমরা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে এবং ভাষা শহিদদের জীবন কথা সম্পর্কে জানতে পারব।  

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here