নগরকান্দায় নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার । সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২

নগরকান্দায় নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার । সময় সংবাদ

নগরকান্দায় নিখোঁজ অটো চালকের লাশ উদ্ধার । সময় সংবাদ


সালথা(ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত লাশটি সালথার ব্যাটারী চালিত অটো বাইকের চালক মোহাম্মাদ আলী মাতুব্বরের (৩৫)। রবিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে মহাসড়কের পাশে কচুরী পানার ভিতর থেকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।


এলাকাবাসি জানায়, রবিবার সকালে মহাসড়কের পাশে পানির কচুরিপানার ভিতর একটি অজ্ঞাত লাশ দেখতে পায় তারা। থানায় সংবাদ দিলে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। পরে মোহাম্মাদ আলীর ভাই ওহিদ মাতুব্বর অজ্ঞাত লাশটি তার ভাইয়ের বলে সনাক্ত করেছে বলে থানার এস আই সিরাজুল ইসলাম জানান। নিহত মোহাম্মাদ আলি পাশ্ববর্তী সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে। পেশায় ব্যাটারী চালিত আটো চালক।

 

এ সময় ওহিদুল মাতুব্বর বলেন, গত ১৭ ফেব্রুয়ারী প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিত অটো নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুজাখুজি কওে না পেয়ে ১৮ ফেব্রুয়ারী তারিখে সালথা থানায় একটি নিখোজ ডায়েরী করি। রবিবার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থানে এসে আমার ভাইয়ে লাশ সনাক্ত করি। 

 

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ধারনা করা হচ্ছে ওকে অন্য কোথাও মেরে লাশ এখানে ফেলে গেছে। তবে বিষয়টি গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।






Post Top Ad

Responsive Ads Here