আদমদীঘিতে এনআইএ্যাক্ট ও জিআর মামলায় সাবেক ইউপি সদস্যসহ আটক-৩ | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে এনআইএ্যাক্ট ও জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ারামুলে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ১৯ ফেব্রæয়ারী দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির কায়েতপাড়া গ্রামের দৌলত সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক, পূর্ব মালশন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন ও তালশন গ্রামের দৌলত হোসেনের ছেলে বাদল মিয়া। ওসি জালাল উদ্দীন জানান, গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
