ফেনীতে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ০৬, ২০২২

ফেনীতে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ফুলগাজীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল নাদিম ও আদনান হোসেন অন্তর নামে দুই যুবক নিহত


 নিজস্ব প্রতিবেদকঃ

ফেনীর ফুলগাজীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল নাদিম ও আদনান হোসেন অন্তর নামে দুই যুবক নিহত হয়েছেন। আহত হন আশিকুর রহমান, আরমান সজীব ও শরীফ চৌধুরী নামে আরও তিন যুবক।

রোববার দুপুর ২টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজীর হাসানপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশংকাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে পরশুরামের মালিপাথর গ্রামে যাচ্ছিলেন ফয়সাল নাদিম। তার মোটরসাইকেলটি ফুলগাজীর হাসানপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নাদিম ও তার দুই বন্ধু এবং অপর মোটরসাইকেলে থাকা শরীফ চৌধুরী ও অন্তর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফয়সাল নাদিম ও আদনান হোসেন অন্তর হাসপাতালে মারা যান। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী তিনজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।


নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউপির আমতলী নাজিম উদ্দিন ভূঁইয়া বাড়ির ফয়ার আহমেদের ছেলে নাদিম ফেনী ও অন্তর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউপির ধলিয়া গ্রামের আবু ইউসুফ চান্দুরের ছেলে। আহত আশিক ও সজিবের বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউপির আমতলী এলাকায় এবং শরীফ চৌধুরীর বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউপির কমল্লা গ্রামে।


ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here